১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০
সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা ও ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড শাখার সমন্বয়ে আসন্ন জন্মাষ্টমী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা গত ২৪ জুলাই শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মনমোহন দেবনাথ এর সভাপতিত্বে ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিববাড়ী মন্দির কমিটির সভাপতি এডভোকেট প্রতাপ চন্দ্রনাথ, সাধারণ সম্পাদক এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি অরিন্দম দাস হাবলু, সাধারণ সম্পাদক অর্পন দাস, মোগলাবাজার থানা শাখার সভাপতি রাজ কুমার পাল রাজু, সাধারণ সম্পাদক রিপন বৈদ্য, সুবল দেবনাথ, প্রদীপ কুমার দে মনা, রিপন চন্দ্র পাল, ঝন্টু কুমার দে, বিনেশ কর দুলু, বিরেশ কর ময়না, বাবলু দাস, মিন্টু দাস, অমু কর, মানিক লাল ধর প্রমুখ। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ-আলোচনা করা হয়। সভায় আগামী ১১ আগস্ট মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় শিববাড়ী মন্দিরে স্বাস্থ্য বিধি মেনে আসন্ন জন্মাষ্টমী পালনের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D