১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০
ছাতকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া আদিবাসী জনগোষ্টির ছাত্রীদের মধ্যে ৩০টি বাইসাইকেল, ১শ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ১শ প্রজাতির গাছের চারা বিতরণ এবং ৫০ জন গরীবকে নগদ ৪ হাজার টাকা করে ও ৫০ জনকে ৫ হাজার টাকা করে মোট সাড়ে ৪ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের উদ্যোগে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনী টিলায় এসব টাকা, শিক্ষা উপকরণ, বাইসাইকেল ও গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ।
এসময় আদিবাসী স্বপন কুমার সিংহের সভাপতিত্বে ও নিশি কান্তি সিংহের পরিচালনায় অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ। আরও বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির।
এসময় সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল, এএসপি সার্কেল (ছাতক) বিল্লাল হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জহির হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ পারভীন সুলতানা, ওসি (তদন্ত) মঈন উদ্দিন, প্রকল্প কর্মকর্তা কেএম মাহবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী রজত কান্তি দাস, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, ইউপি সদস্য সুনু মিয়া, লাল মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকার আদিবাসী জনগোষ্ঠীর আর্ত সামাজিক উন্নয়নে ইতিমধ্যে বিভিন্ন সহায়তা প্রদান করেছে। তিনি এলাকায় একটি শ্বশানঘাট নির্মাণের আশ্বাস দেন। করোনা মহামারির সময়ে তিনি স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সচেতন থাকার জন্য পরামর্শ দেন।
এর আগে জেলা প্রশাসক আব্দুল আহাদ ইসলামপুর ইউনিয়নের ইছামতি বাজারে বন্যার্তদের মধ্যে ত্রান বিতরণ করেন।বিকেলে জেলা প্রশাসক ছাতক উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D