১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬
শীত একেবারে দড়জায় কড়া নাড়ছে৷ ত্বকের আর্দ্রতা ইতিমধ্যেই কমতে শুরু করেছে৷ শীতে কেতাদুরস্ত পোশাক তো বেছেছেন। কিন্তু, জুতা জোড়া খুলতেই বেরিয়ে এল এক জোড়া ফাটা পা।
ব্যস, অমনি পুরো প্রেস্টিজ পাংচার। তাই এখন জেনে নিন উপায়৷ আর শুরু করে দিন পায়ের যত্ন, তাহলে পা তো ফাটবেই না, আর আপনিও মনের মতো জুতাটা পরতে পারবেন৷
গরম পানিতে পেট্রোলিয়াম জেলি ও অল্প নুন মেশান। ওই জলে পা ডুবিয়ে কয়েক মিনিট বসে থাকুন। এই সময় স্ক্রাবার দিয়ে গোড়ালির ফাটা অংশ ঘষুন। দেখবেন মরা কোষ ঝরে পড়বে। পানি দিয়ে ভালোভাবে পা ধুয়ে নিন। রাতে শুতে যাওয়ার আগে গোড়ালিতে পেট্রোলিয়াম জেলি লাগান। এই প্রক্রিয়া নিয়মিত মেনে চলতে হবে।
Manual5 Ad Codeত্বক শুষ্ক হয়ে গেলেই পা ফাটার সমস্যা দেখা যায়। ত্বককে পুষ্টি জোগাতে খাদ্য তালিকায় রাখতে হবে দুধ, দই, টাটকা ফল ও সবজি।গ্লিসারিন ও গোলাপ পানির মিশ্রণ বানান। ওই মিশ্রণটি নিয়ম করে গোড়ালিতে লাগান। পা ফাটার হাত থেকে রেহাই পাবেন।
Manual2 Ad Codeশাকসবজির রসও গোড়ালির ফেটে যাওয়া আটকাতে ভীষণ কার্যকরী। ফাটা জায়গায় সবজির রস লাগান। না শুকানো পর্যন্ত রেখে দিন। শুকিয়ে গেলেই ধুয়ে ফেলুন। জুতো পরলে মোজা পরতে ভুলবেন না। সারাদিন ছোটাছুটিতে পায়ে চাপ পড়ে। সেক্ষেত্রে পা ক্ষক্তিগ্রস্ত হয়। মোজা পরলে সেই ক্ষতির পরিমাণ অনেকটাই কমে যায়।
Manual8 Ad Code

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D