৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০
সিলেট-ঢাকা মহাসড়ক ৪ দিনের জন্য যান চলাচল বন্ধ করা হয়েছে। শুক্রবার থেকেই যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আগামী ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত এই মহাসড়ক বন্ধ থাকবে।
শেরপুর ও কাগজপুর সেতু মেরামতের লক্ষ্যে ৪ দিনের জন্য মহাসড়ক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া।
এ সময় বিকল্প হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে সিলেট সড়ক ও জনপথ বিভাগ।
সড়ক ও জনপদ বিভাগ জানায়,সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারে কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাবের মেরামত কাজ শুরু হয়েছে। মেরামত কাজ চলাকালে সেতু দুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D