৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, জুন ৭, ২০২০
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (০৬ জুন) দিনগত রাতে তিনি নিজেই এ তথ্য জানান।
এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক স্ট্যাটাসে তিনি লিখেন, কোভিড পরীক্ষায় ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।
দেশে করোনা সংক্রমণের পর থেকে সারওয়ার আলম কোয়ারেন্টিন, শারীরিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ও বাড়তি দামের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছিলেন।
এছাড়া, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণেও নিয়মিত অভিযান পরিচালনা করেছেন বিভিন্ন ভেজাল বিরোধী অভিযানে আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D