৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জুন ৫, ২০২০
উপসচিব থেকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেয়েছেন সরকারের ১২৩ কর্মকর্তা। তারা সবাই বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তা। আজ শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১১৭ জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তরে কর্মরত আছেন। বাকি ছয়জন কর্মকর্তা বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাই কমিশনে নিয়োজিত আছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুগ্ম সচিবের নিয়মিত পদের সংখ্যা ৪১১টি। সেখানে পদোন্নতির পর যুগ্ম সচিবের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৯ জন।
এর আগে গত বছরের ১৬ জুন ১৩৬ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D