৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুন ৫, ২০২০
করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং অর্ধেক আসনের বেশি যাত্রী উঠানো সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল।
শুক্রবার (৫ জুন) নিজের সরকারি বাসভবন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি কর্তৃক অনলাইনে কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, উন্নত বিশ্বের দেশগুলো অর্থনীতির শক্ত ভিত এবং স্বাস্থ্যখাতের সক্ষমতা নিয়েও করোনা ব্যবস্থাপনা ও চিকিৎসায় হিমশিম খাচ্ছে।
সবাইকে মনে সাহস রাখার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, আক্রান্ত হলে চিকিৎসার পাশাপাশি মনোবল ধরে রাখতে হবে।মনের শক্তি এবং প্রতিরোধক্ষমতা বাড়লে রোগের শক্তি কমে যায়।
সেতুমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের অবনতিশীল পরিস্থিতিতে আক্রান্তদের সঠিক সেবা প্রদানের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে করোনা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, পরিবার ও কর্মক্ষেত্রে সুরক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ জরুরি। বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ঝুঁকিমুক্তভাবে কাজ-কর্ম চালিয়ে যাওয়ার পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকেও স্বেচ্ছাসেবীরা প্রশিক্ষণ দিতে পারবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
সরকারি দলের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশার বাতিঘর। তিনি সবার পাশে আছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে সমন্বয়ের মাধ্যমের মানুষের পাশে থাকার আহবান জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D