৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, মে ৩১, ২০২০
বাংলাদেশের ৩০ থেকে ৪০ ভাগ মানুষ ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ছেন বলে মনে করছেন বিজ্ঞানী বিজন কুমার শীল।
শনিবার (৩০ মে) রাতে একটি সংবাদমাধ্যমের সঙ্গে ফেইসবুক লাইভের আলোচনায় তিনি তার এ অনুমানের কথা জানান।
দেশজুড়ে আলোচিত গণস্বাস্থ্য কেন্দ্র আবিষ্কৃত করোনা শনাক্তের কিটের উদ্ভাবক অধ্যাপক ড. বিজন কুমার শীল। তিনি গণ বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আলোচনায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি আমাদের দেশে ইতিমধ্যে ৩০ থেকে ৪০ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এবং তারা সুস্থ হয়ে উঠেছেন তারা জানেন না। হয়ত তাদের একটু জ্বর হয়েছে, দুর্বলতা অনুভব করেছে।
তিনি বলেন, করোনা কাউকে ছাড়বে না। আপনি যতই লুকিয়ে থাকেন করোনা আপনাকে, আমাকে আক্রান্ত করবে। ইউরোপের তুলনায় বাংলাদেশের মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি । তুলনায় ইউরোপের মানুষের ইমিউন ব্যবস্থা ‘স্ল্যাগিশ’।
তিনি আরো বলেন, ইউরোপে যখন করোনা আক্রান্ত করে তখন তাপমাত্রা কম ছিল এবং বাতাস চলাচলও কম ছিল।
তিনি বলেন, বাংলাদেশে করোনাভাইরাসের তীব্রতা ৩০ থেকে ৪০ ভাগ কমে গেছে। আগামী এক মাসের মধ্যে পরিস্থিতির আরো উন্নতি ঘটবে বলে তিনি জানান।
করোনাভাইরাস যদি জানুয়ারিতে আসত তাহলে এর তীব্রতা আরো বেশি হতো জানিয়ে তিনি বলেন, মার্চে যেহেতু আমাদের দেশে করোনা এসেছে, সে কারণে এখানে এর তীব্রতা কম ছিল।
বিজন কুমার শীল বলেন, হার্ড ইউমিনিটিতে পৌঁছাতে হোলে ৮০ ভাগ মানুষকে আক্রান্ত হতে হবে। যা আগামী এক মাসের মধ্যে ঘটতে পারে বলে তিনি মনে করছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D