৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মে ২৭, ২০২০
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সাধারণ ছুটি আর না বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১৫ জুন পর্যন্ত বহাল থাকবে।
বুধবার (২৭ মে) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু অনলাইন বা ভার্চুয়াল ক্লাস চলবে।’
দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রয়েছে। সাধারণ ছুটি বাড়ানোর সঙ্গে সঙ্গে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও বেড়েছে।
সর্বশেষ সাধারণ ছুটি থাকবে আগামী ৩০ মে পর্যন্ত। এরপর ৩১ মে থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসগুলো স্বাস্থ্যবিধি মেনে নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে চালু হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D