৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, মে ২৬, ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ হাসপাতালের অবসরপ্রাপ্ত গাইনি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসক আমেনা খান মারা গেছেন।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার আমেনা ক্লিনিকের গাইনি বিভাগের চিকিৎসক ছিলেন তিনি। একই সঙ্গে আমেনা ক্লিনিকের মালিক ছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসক আমেনা খান দীর্ঘদিন নারায়ণগঞ্জ হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ছিলেন। কয়েক বছর আগে অবসর নিয়েছেন তিনি। অবসর নেয়ার পর শহরের খানপুর এলাকায় আমেনা জেনারেল হাসপাতাল ও ক্লিনিক প্রতিষ্ঠা করেন তিনি। নিজের হাসপাতালে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন চিকিৎসক আমেনা। করোনায় আক্রান্ত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন; মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত ১৫ এপ্রিল দেশের প্রথম চিকিৎসক হিসেবে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে চারজন চিকিৎসকের করোনায় মৃত্যু হলো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D