৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২০
করোনা ভাইরাসের মহামারির কারণে এবার বঙ্গভবনে অনুষ্ঠেয় ইদের জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবনের দরবার হলে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ইদের এই জামাত অনুষ্ঠিত হবে। এদিকে করোনাভাইরাস সংক্রম রোধে রাষ্ট্রপতি ইদের শুভেচ্ছা বিনিময় করছেন না।
রবিবার (২৪ মে) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে রাষ্ট্রপতি এবার ইদের প্রধান জামাতে অংশ নিচ্ছেন না। বঙ্গভবনের দরবার হলে সীমিত পরিসরে ইদের জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি সেই জামাতে অংশ নেবেন। সব সময় ইদের দিন রাষ্ট্রপতি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে বঙ্গভবনে ইদের যে শুভেচ্ছা বিনিময় করেন, সেটাও এবার হচ্ছে না বলে জানান জয়নাল আবেদীন।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, দরবার হলে অনুষ্ঠেয় ইদের জামাতে রাষ্ট্রপতি ছাড়াও তার পরিবারের সদস্যরা এবং বঙ্গভবনে দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মকর্তা অংশ নেবেন।
বঙ্গভবনের দরবার হলে সাধারণত রাষ্ট্রপতির রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো হয়ে থাকে। এছাড়া, দরবার হলে সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথও অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, দেশের রাষ্ট্রপতি সব সময় ইদের প্রধান জামাতে অংশ নিয়ে থাকেন। আবহাওয়া অনুকূল থাকলে হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ইদগাহে দেশের প্রধান ইদের জামাত অনুষ্ঠিত হয়। আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত প্রধান জামাতে রাষ্ট্রপতি অংশ নিয়ে থাকেন। করোনার কারণে এবার জাতীয় ইদগাহে ইদের নামাজের জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D