রাতেই সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, মে ২০, ২০২০

রাতেই সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রাতের মধ্যেই সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ মে) রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত জানান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে উপকূলীয় এলাকাগুলো থেকে ৩ লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রাতের মধ্যেই সবাইকে আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য আহ্বান করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষণ দুর্যোগ পরিস্থিতি মনিটরিং করছেন। ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস বলছে, সুপার সাইক্লোন ‘আম্ফান’ বুধবার (২০ মে) বিকাল/সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করতে পারে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট