৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, মে ৭, ২০২০
দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে নিয়মিত ব্রিফিং বা পরবর্তী হেলথ বুলেটিনে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা জানিয়ে আসছিল স্বাস্থ্য অধিদফতর। তবে আজ বৃহস্পতিবারের (৭ মে) বুলেটিনে মৃত্যুর তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। তারা বলেছে, আজই তা প্রেস রিলিজে জানিয়ে দেয়া হবে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নতুন শনাক্ত ও সুস্থ রোগীর সংখ্যা বলার পর তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে মৃত্যুর তথ্যটা দিতে পারছি না। এটা আমরা প্রেস রিলিজে দিয়ে দেব।’
গতকাল বুধবার (৬ মে) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ১৮৬ জনের মৃত্যু হয়েছিল বলে সেদিনের বুলেটিনে জানায় স্বাস্থ্য অধিদফতর।
বৃহস্পতিবারের বুলেটিনে ডা. নাসিমা সুলতানা বলেন, ‘করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ৮৬৭টি। এই নমুনা পরীক্ষা করে ৭০৬ জন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১২ হাজার ১২ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D