৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, মে ৫, ২০২০
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১৮৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯২৯ জন।
মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩৫ লাখ ৮২ হাজার ৪৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৫১ হাজার ৫১০ জন। বিপরীতে সেরে উঠেছেন ১২ লাখ ২ হাজার ৮৭০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৮৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D