৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, মে ৪, ২০২০
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১৮২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৩ জন।
সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৬৮৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১৮২ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ২১০ জন। গত ২৪ ঘণ্টায় যে ৫ জন মারা গেছেন তাদের মধ্যে ৩ জন ঢাকার বাকি ২ জন সিলেট ও ময়মনসিংহের বাসিন্দা।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩৫ লাখ ৫৭ হাজার ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৪৭ হাজার ৪৩১ জন। বিপরীতে সেরে উঠেছেন ১১ লাখ ৫৮ হাজার ৯২৭ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ১৮২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৪৩ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D