ইফতারে রাখুন ঘরে বানানো বাঁধাকপির পাকোড়া

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, মে ২, ২০২০

ইফতারে রাখুন ঘরে বানানো বাঁধাকপির পাকোড়া

প্রাণঘাতী করোনা ভাইরাস, লকডাউন আর গরমের মধ্যেই পালিত হচ্ছে এবারের রমজানের রোজা। ঘরবন্দি এই সময়টায় বাড়িতে তৈরি খাবারই একমাত্র ভরসা। সারাদিনের রোজা শেষে তাই ইফতারে রাখতে পারেন বাড়িতে বানানো বাঁধাকপির পাকোড়া। জেনে নিন সহজ এই রেসিপিটি-

উপকরণ

* বাঁধাকপি মিহি কুচি ২ কাপ।
* পেঁয়াজ মিহি কুচি ২ টেবিল-চামচ।
* কাঁচামরিচ ও ধনেপাতা কুচি স্বাদ মতো।
* ময়দা ও চালের গুঁড়া ১ টেবিল-চামচ করে।
* কারি পাউডার আধা চা-চামচ।
* ডিম ১টি।
* টমেটো সস ও আদা-রসুন পেস্ট সামান্য।
* লবণ স্বাদ মতো।
* হলুদ ও মরিচ গুঁড়া আধা চা-চামচ করে।
* তেল (ভাজার জন্য)।

যেভাবে তৈরি করবেন বাঁধাকপির পাকোড়া

সব উপকরণ একসঙ্গে ভালো করে মথে মিশিয়ে নিন। তারপর ডুবো তেলে পাকোড়ার আকার করে মাঝারি আঁচে সোনালি করে ভেজে নিন। পাকোড়া কিচেন টিস্যুতে রাখুন যাতে বাড়তি তেল টেনে নেয়। ব্যাস এবার পছন্দ মতো সস দিয়ে পরিবেশন করুন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট