সাবেক মন্ত্রিপরিষদ সচিব সা.দত হুসাইনের ইন্তেকাল

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

সাবেক মন্ত্রিপরিষদ সচিব সা.দত হুসাইনের ইন্তেকাল

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ড. সা. দত হুসাইন আর নেই  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালৈ তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সম্প্রতি তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মার যান তিনি। সা’দত হুসাইনের ছেলের স্ত্রী রুমকি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সা.দত হুসাইন রাত ১০টা থেকে সাড়ে ১০টার দিকে ইউনাটেড হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকায় লাশ দাফনের প্রস্তুতি নিয়েছে তার পরিবার।

সা.দত হুসাইন ২০০২-০৫ সালে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে ছিলেন। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষা সচিবের দায়িত্বও পালন করেছেন।

সা.দত হুসাইন ১৯৪৬ সালের ২৪ নভেম্বর নোয়াখালীতে জন্মগ্রহণ করেন, পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে। ১৯৭০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগদান করেন।

ড. সা.দত হুসাইনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। এক শোক বার্তায় মরহুম সা’দত হুসাইনের বিদেহী আত্মার পরলৌকিক শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এছাড়া ড. স. দত হুসাইন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট