২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০
করোনা ভাইরাস উহানের ল্যাব থেকে ছড়িয়েছে এমন অভিযোগের তীর যখন চীনের দিকে, তখন দেশটি নিজেদের পক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) হাজির করছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকার করেছে করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরী হয়েছে এমন কোন প্রমাণ নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জহো লিজিয়ান বলেন, আমরা বারবার যে দাবিটি করে আসছি তার সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একমত। চীনের ল্যাব থেকে এ ভাইরাসের উৎপত্তি হয়নি।
করোনা ভাইরাস বাদুড় থেকে না চীনের ল্যাব থেকে ছড়িয়েছে এ নিয়ে এখন বিশ্বজুড়ে আলোচনা-পর্যালোচনা চলছে। এ নিয়ে তদন্ত শুরু করেছে আমেরিকা। অভিযোগের বিষয়টি চীনকে স্পষ্ট করার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেইট মাইক পম্পেও। তিনি বলেন, ‘চীনকে পরিষ্কার করতে হবে যে, কোনো জীবানুঅস্ত্র হিসেবে নয়, বরং উদীয়মান ভাইরাস মোকাবেলায় নিজেদের বিজ্ঞানীদের শ্রেষ্ঠাত্ব প্রমাণ করতে গিয়ে পরীক্ষা-নিরীক্ষাগত দূর্ঘটনায় করোনা ছড়িয়েছে।’
এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘উহানের ভাইরোলোজি ল্যাবে বাদুড় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে গিয়ে দূর্ঘটনাবশত করোনাভাইরাস মানবদেহে এসেছে কিনা বিষয়টি বের করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।’ করোনাভাইরাসে বিশ্বে ইতিমধ্যে ২০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সূত্র: রয়টার্স

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D