২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০
সারাবিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাস তাণ্ডবে চালাচ্ছে। ভাইরাসের এই প্রকোপ সামলাতে হিমশিম খাচ্ছে সবাই। যতই দিন যাচ্ছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও।
প্রতি মুহূর্তে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। ইতিমধ্যে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৩১ হাজার ৩৪১ জন। সুস্থ হয়ে উঠেছেন পাঁচ লাখ ৫ হাজার ২৮২ জন।
এদিকে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় বুধবার (১৫ এপ্রিল) দুপুর পর্যন্ত আরও ৭৬১ জন মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে দেশটির ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৬৮ জনে।
এদিকে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬০৫ জন। মঙ্গলবার এ সংখ্যা ছিল ৫ হাজার ২৫২ জন। সোমবার আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৩৪২ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৪৭৬ জন।
তবে স্কাই নিউজ ও দ্য সান’র খবরে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৬৫১ জন, স্কটল্যান্ডে ৮৪, ওয়েলসে ৬০ এবং উত্তর আয়ারল্যান্ডে ৬ জন। মোট হিসাব করলে দেখা যায় ৮০১ জনের মৃত্যু হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D