২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০
সারাবিশ্বে প্রতিদিন করোনার থাবায় নতুন করে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। মানুষ মারাও যাচ্ছে কয়েক হাজার।
করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সার্বক্ষণিক হিসাব রাখা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পৌনে ৯টা পর্যন্ত সারাবিশ্বে ১৯ লাখ ২৪ হাজার ৬৭৯ জন মানুষ আক্রান্ত হয়েছেন। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ১৯ হাজার ৬৯২ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৪৫ হাজার ০৫ জন।
তবে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় যুক্তরাষ্ট্র সবাইকে ছেড়ে এখন শীর্ষে অবস্থান করছে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৮৬ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়েছেন। আর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে স্পেনে ১ লাখ ৭০ হাজার ৯৯ জন। এরপরেই রয়েছে ইতালি, সেখানে ১ লাখ ৫৯ হাজার ৫১৬ জন আক্রান্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬৪০ জনের। এরপর দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছে স্পেনে ১৭ হাজর ৭৫৬ জন, তৃতীয় সর্বোচ্চ মারা গেছে ইতালিতে ২০ হাজার ৪৬৫ জন।
এদিকে বাংলাদেশে সোমবার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮০৩ জন। সোমবার একদিনেই নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮২ জন, যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। আর মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D