ভারতে সন্তানদের গঙ্গায় ছুড়ে ফেললেন মা !

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

ভারতে সন্তানদের গঙ্গায় ছুড়ে ফেললেন মা !

লকডাউনে কাজ বন্ধ। তাই ৫ সন্তানের মুখে খাবার তুলে দিতে পারেননি ভারতের এক দিনমজুর মা। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে ৫টি সন্তানকেই গঙ্গায় ছুড়ে ফেলেছেন বলে খবর প্রকাশিত হয়েছে ভারতের ‘এই সময়’ পত্রিকায়। পত্রিকাটির ৯ নম্বর পৃষ্ঠায় ‘সন্তানদের গঙ্গায় ছুড়ে ফেললেন মা’ শীর্ষক খবরে বলা হয়, দিনমজুরের কাজ করতেন মা। লকডাউনে বন্ধ সেই আয়। পাঁচ বাচ্চার মুখে খাবার তুলে দিতে না পেরে তাদের গঙ্গায় ছুড়ে ফেলে দিলেন মা! মর্মান্তিক এই ঘটনা উত্তরপ্রদেশের ভাদোহির জাহাঙ্গিরাবাদ গ্রামের।
সেখানে শনিবার গভীর রাতে মঞ্জু যাদব নামে ওই মহিলা বাচ্চাদের গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে ছুড়ে ফেলেন বলে অভিযোগ। সেই সময় গঙ্গায় বেশ কয়েকজন মাছ ধরছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট