অ্যামাজনের গহীন বনে করোনার থাবা!

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

অ্যামাজনের গহীন বনে করোনার থাবা!

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিচ্ছিন্ন অ্যামাজনের গহীন বনে বাস করা এক আদিবাসী কিশোরের (১৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উরারিকোইরা নদীর পাড়ে রিহেবে গ্রামের ইয়ানোমামি গোষ্ঠীর ওই কিশোর মারা যায়।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিএনএন এক খবরে জানিয়েছে, গত ৩ এপ্রিল থেকে ওই কিশোরকে রোরাইমা জেনারেল হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

গত বুধবার এক সংবাদ সম্মেলনে অ্যামাজনের ওই আদিবাসীর করোনা সংক্রমণের খবর নিশ্চিত করেছিলেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী। ওইদিন তিনি বলেন, ‘আমরা আজ ইয়ানোমামি গোষ্ঠীর একজনের করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছি। যা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে।’

গহীন অ্যামাজনে খনি শ্রমিকদের অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে এই ভাইরাস আদিবাসীদের মধ্যে ছড়িয়েছে বলে জানিয়েছে দ্য সোসিও এনভায়রনমেন্টাল ইনস্টিটিউট (আইএসএ)।

দ্য অ্যাসোসিয়েশন অব দ্য ইনডেজিনিওয়াস পিপল অব ব্রাজিলের (এপিআইবি) তথ্য অনুযায়ী, মৃত এই কিশোর করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া তৃতীয় আদিবাসী।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট