৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০
সিলেটে বিশ্বনাথ উপজেলার আলোচিত মাদক সম্রাট তবারক আলী ও তার আরো দুই সহযোগী ১০৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ লুৎফর রহমানের এর নেতৃত্বে জেলা দক্ষিণ গোয়েন্দা শাখার কর্মকর্তারা শনিবার ভোওে তাদেরকে গ্রেফতার করেন।
আলোচিত মাদক সম্রাট তবারক আলী (৩২) বিশ^নাথ থানাধীন পাঠাকইন গ্রামস্থ মৃত আলকাছ আলীর ছেলে। এ সময় পুলিশ তার বসতঘরে তল্লাশি করে শয়নকক্ষের খাটের বালিশের নিচ হতে পাঁচ প্যাকেটে থাকা ১০০০ পিছ এবং তার দেহ তল্লাশি করে শার্টের পকেটে থাকা এক প্যাকেটে ৮০ পিসসহ মোট ১০৮০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩,২৪,০০০/- টাকা। অভিযানের সময় তার বসতঘরে অবস্থান করা মাদক ব্যবসায় সহযোগী ১। ওয়াহিদ মিয়া(২২), পিতা-মৃত ইউসুফ আলী, সাং- বিশ^নাথ, সিলেট এবং সাগর হাওলাদার (২০), পিতা-আবুল হোসেন, সাং-সাহেবগঞ্জ, ৩। ইমন জমাদ্দার(১৮), পিতা- ফিরোজ জমাদ্দার, সাং-বড়পাশা, উভয় থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশালদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত তবারক আলী’র বিরুদ্ধে সিলেট জেলার বিশ^নাথ থানা, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় মাদকসহ মোট ১০ টি মামলা রয়েছে।
০৫ ফেব্রুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৬১ হাজার পিছ ইয়াবাসহ ২ নারীকে গ্রেফতার করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এই ঘটনার অন্যতম মূলহোতা হিসেবে তবারক আলীর নাম আলোচনায় আসলে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তাকে গ্রেফতারের জন্য ডিবি পুলিশসহ একাধিক টিম গঠন করে গ্রেফতারের জন্য নির্দেশনা প্রদান করেন। যার প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ লুৎফর রহমান এর নেতৃত্বে ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে পুলিশ অভিযান পরিচালনা করে। তবে আসামী তবারক আলী খুব দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করে আত্মগোপন করায় তাকে গ্রেফতারে পুলিশের বেগ পেতে হয়। অবশেষে শনিবার ভোর বেলা তার বসত বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ৩ সহযোগিসহ গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর এসআই/ সৈয়দ ইমরোজ তারেক বাদী হয়ে বিশ^নাথ থানায় মামলা দায়ের করে।
পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন পিপিএম এর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার(সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, গ্রেফতারকৃত তবারক আলী সিলেট জেলার একজন আলোচিত মাদক ব্যবসায়ী মর্মে জনশ্রুতি রয়েছে। তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন থেকে পুলিশ কাজ করে আসছে। তাকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে প্রাপ্ত তথ্য মোতাবেক অন্যান্য মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রæততম সময়ের মধ্যে গ্রেফতারের নির্দেশ প্রদান করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D