কারবালায় শুক্রবারের জুমা বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২০

কারবালায় শুক্রবারের জুমা বন্ধ ঘোষণা

চীনের পর মরণঘাতি করোনা ভাইরাস এখন ইরান ও ইতালিতে ছড়িয়েছে। ইরানে কয়েক শতাধিক মানুষ এতোমধ্যেই মারা গেছেন। আক্রান্ত হয়েছে প্রতিবেশি দেশ ইরাক। সেখানে নতুন করে প্রকোপ দেখা দেয়ায় শিয়াপন্থি মুসলিমদের পবিত্র শহর কারবালায় ১৩ মার্চ শুক্রবার জুমার নামাজ হবে না।

স্থানীয় সময় বুধবার (১১ মার্চ) শহরটির প্রশাসন এক বিবৃতিতে এমন তথ্য জানায়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

প্রতিবেশী নাজাফের মতোই কারবালায় শিয়া তীর্থযাত্রীরা ইরান, ইরাক ও বিদেশ থেকে এসে জড়ো হন। গত শুক্রবারেও জুমার নামাজ পড়া হয়নি সেখানে। দেশটিতে করোনাভাইরাস রোগীর সংখ্যা বেড়ে বর্তমানে ৭৯ জন।

এক বিবৃতিতে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দশ দিনের জন্য বাগদাদের স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। এছাড়া ভাইরাস উপদ্রুত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট