৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জলবায়ু অর্থায়ন প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন। দীর্ঘ মেয়াদি অর্থায়ন কোনো ‘মার্কেট মেকানিজম’ থেকে নয়, বরং তা রাষ্ট্রের পক্ষ থেকে হওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) মাদ্রিদ সময় সন্ধ্যায় জলবায়ু সম্মেলনের ‘হাই-লেভেল সেগমেন্টে’ বাংলাদেশের পক্ষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (সাবেক পরিবেশমন্ত্রী) এ দাবি জানান। ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো দীর্ঘ মেয়াদি অর্থায়ন মার্কেট মেকানিজমের ওপর চাপাতে চাচ্ছে। মার্কেট মেকানিজম হলে মুনাফার বিষয় থাকবে। মুনাফা না হলে মার্কেট মেকানিজম থেকে অর্থ আসবে না।
গ্রিন ক্লাইমেট ফান্ডে প্রায় ৯৫০ কোটি ডলার জমা হলেও বাংলাদেশ এ তহবিল থেকে এ পর্যন্ত মাত্র ৯ কোটি ডলার পেয়েছে, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো সামরিক খাতে কোটি কোটি ডলার খরচ করছে। অথচ গ্রিন ক্লাইমেট ফান্ডে প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ দিচ্ছে না। যুক্তরাষ্ট্র এ ফান্ডে ৩০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ১০০ কোটি ডলার দেওয়ার পর বাকি ২০০ কোটি ডলার প্রত্যাহার করে নিয়েছে। এটা হতাশাজনক।
অর্থ দেওয়ার প্রক্রিয়া জটিল হওয়ায় বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলো প্রত্যাশা অনুযায়ী অর্থ পাচ্ছে না উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, আমরা অর্থ প্রদান প্রক্রিয়া সহজ করার জোর দাবি জানাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশ সক্ষম বলেই এ পর্যন্ত গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৯ কোটি ডলার পেয়েছে। শুধু সক্ষমই নয়, বাংলাদেশ এ বিষয়ে অনেক দেশের চেয়ে এগিয়ে আছে। বিশ্বে বাংলাদেশই প্রথম দেশ, যারা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ক্লাইমেট চেঞ্জ অ্যাকশ্যান প্ল্যান প্রণয়ন করেছে। নিজের বাজেট থেকে অর্থ বরাদ্দ দিয়ে ট্রাস্ট ফান্ড গঠন করেছে। এ ফান্ড থেকে এ পর্যন্ত ৭২০টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
মাদ্রিদে জাতিসংঘ জলবায় সম্মেলনে যোগদান শেষে শনিবার (১৪ ডিসেম্বর) তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D