৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাক্ষাতের বিষয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অক্টোবরের ২৫ ও ২৬ তারিখে আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) অষ্টাদশ শীর্ষ সম্মেলন, নভেম্বরের ১৬ থেকে ১৯ তারিখে আরব আমিরাতের দুবাই এয়ার শো এবং ২২ নভেম্বর ভারতের কলকাতায় বাংলাদেশ-ভারত প্রথম দিবারাত্রি টেস্ট ম্যাচ উদ্বোধনী উপলক্ষে সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় প্রধানমন্ত্রী তার সফর সম্পর্কিত তিনটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন বলে জানান প্রেস সচিব।
মো. জয়নাল আবেদীন বলেন, প্রধানমন্ত্রী ২০২০ সালে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অগ্রগতি এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে-অপরের স্বাস্থ্যের খোঁজখবর নেন বলেও জানান প্রেস সচিব।
এর আগে প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D