৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকার লাশ দেশে আনার পর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে জানাজাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।
সাদেক হোসেন খোকার দুই ছেলে ইশরাক হোসেন ও ইশফাক হোসেন সংসদ ভবনের জানাজায় উপস্থিত ছিলেন। এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন, ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবের হোসেন চৌধুরী, কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, তোফায়েল আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, অলী আহমদ, আবদুল মঈন খান প্রমুখ জানাজায় উপস্থিত ছিলেন। জানাজা শেষে বিরোধী দলের পক্ষে জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা শ্রদ্ধা জানান। এর পর অলী আহমেদ, বিএনপির সংসদ সদস্যরা, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে বিএনপির স্থয়ী কমিটি, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টারা শ্রদ্ধা জানান। এর পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়রের লাশ শহীদ মিনারে নেয়া হয়। ক্যান্সারে আক্রান্ত খোকা নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ৪ নভেম্বর দুপুরে মারা যান। ৭ নভেম্বর সকাল তার লাশ দেশে আনা হয়। ২০১৪ সাল থেকে চিকিৎসার জন্য তিনি নিউইয়র্কে ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D