৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯
বিশ্ববিদ্যালয় তদারকি এবং অনুমোদনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) কঠোরভাবে আইন অনুসরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বেসরকারি কলেজগুলোকে ইউজিসির নজরদারিতে আনার নির্দেশও দেন তিনি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়েকেই যথাযথ আইন অনুযায়ী চলতে হবে। একই সঙ্গে বেসরকারি কলেজগুলোকে ইউজিসির নজরদারিতে আনতে হবে। এছাড়া কমিশনের ক্ষমতা ও সামর্থ্য বাড়ানোর আশ্বাসও দেন তিনি।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রতিনিধি দলটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের (ইউজিসি) সার্বিক কার্যক্রম প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সাক্ষাৎকালে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘কমিশন একটি গবেষণা নীতিমালা তৈরি করেছে।’ তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পিএটিসির মতো একটি অ্যাকাডেমি চান বলে জানান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।
প্রেস সচিব জানান, সাক্ষাতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক শহীদুল্লাহ বলেন, ‘ঠিকমতো আইন-কানুন অনুসরণ করছে কিনা, সেটা নজরদারি করতে ইউজিসি ৩০টি বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করেছে।
ইউজিসি কঠোরভাবে বিদ্যমান আইন-কানুন অনুসরণ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘এক্ষেত্রে কাউকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D