৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে অংশ নিতে সদস্য দেশগুলোর নেতারা নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানে জাতিসংঘ সদরদপ্তরে নর্থ ডেলিগেটস হাউজে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতিয়েরেসের আমন্ত্রণে মধ্যাহ্নভোজ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের সদস্য দেশেগুলোর নেতাদের জন্য মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মধ্যাহ্নভোজের আয়োজন করেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতিয়েরেস। এদিনই বিশ্বনেতাদের সৌজন্যে নৈশভোজের আয়োজন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব গুতিয়েরেস, ডোনাল্ড ট্রাম্প, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে একই টেবিলে বসেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, আয়োজনে শেখ হাসিনা ও ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা বিনিময় করেছেন।
মধ্যাহ্নভোজের টেলিভিশন ফুটেজে দেখা যায়, জাতিসংঘ সদরদপ্তরে নর্থ ডেলিগেটস হাউজে মধ্যাহ্নভোজে বিশ্বনেতারা কুশল বিনিময় করছেন। এর মধ্যে একটা সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে এগিয়ে আসেন এবং দু’জনে কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মান চ্যান্সেলর মেরকেলসহ অন্য নেতাদের সঙ্গেও কুশল বিনিময় করেন। এরপর তারা এক টেবিলে জাতিসংঘ মহাসচিবের মধ্যাহ্নভোজে অংশ নেন। এ ভোজে প্রায় ১৪০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নেন। প্রত্যেক নেতার জন্য স্থান নির্ধারিত ছিল।
এরপর রাতে লোটে নিউইয়র্ক প্যালেসে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D