৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯
জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভায় মুজিব বর্ষ পালনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
কমিটির সভাপতি শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ২০২০ সালকে মুজিব বর্ষ হিসাবে পালন করা হবে।
কমিটি সদস্য সাহারা খাতুন, মোস্তাফিজুর রহমান, মো. মোসলেম উদ্দিন, আব্দুল মতিন খসরু, আবদুস সাত্তার ভুঞা এবং রওশন আরা মান্নান সভায় অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সভায় যোগদান করেন।
সভায় সিদ্ধান্ত প্রস্তাবের বিষয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের বক্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, কার্যপ্রণালী বিধির ২২৩(১) এর (ঘ) অনুযায়ী, বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির কাজ হল বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত -পস্তাব এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় আলোচনার জন্য সময়সীমার সুপারিশ করা। এক্ষেত্রে কার্যপ্রণালী বিধি ১৪২ এর সাথে কার্যপ্রণালী বিধি ২২৩ (১) এর (ঘ) সাংঘর্ষিক নয় বরং পরিপূরক বলে মতামত ব্যক্ত করা হয়।
কমিটি কার্যপ্রণালী বিধি ২২২, ২২৩, ২২৪ এবং কাউল এন্ড শাকডার জিআই এর প্রাকটিস অব পার্লামেন্ট বইটি পর্যালোচনাপূর্বক এখন থেকে কোন সিদ্ধান্ত প্রস্তাব ব্যালটে অন্তর্ভুক্ত হওয়ার সাথে সাথে কমিটিতে সময়সীমা নির্ধারণের পদ্ধতি পর্যালোচনা করা হয়।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D