১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০১৯
আজ বাদেই কাল কুরবানির ঈদ। এই ঈদে মাংস খাওয়া হয় বেশিই। তবে অনেকেই আছেন যারা মাংস মুখেই তুলতে পারেন না শারীরিক নানা অসুস্থতায়। আবার কেউ কেউ আছেন যারা মাংস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন খুব দ্রুত। তবে কিছু নিয়ম মেনে চললে মাংস খেলেও থাকতে পারবেন সুস্থ। চলুন জেনে নেওয়া যাক সেসব উপায় সম্পর্কে।
চর্বি আলাদা করুন :
মাংস খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝামেলার মধ্যে পড়তে হয় চর্বি খাওয়া নিয়ে। মাংসের মধ্যে চর্বি থাকে বলে নানা অসুখের সৃষ্টি হয় দেহে। বিশেষ করে এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। তাই মাংস রান্না করার আগে যতটা সম্ভব চর্বি আলাদা করে নিন।
ঝোল বিহীন খাওয়া :
মাংস খাওয়ার সময় ঝোল খাওয়া থেকে বিরত থাকুন। রান্না হবার পর মাংসের ঝোলে সব মেদবহনকারী উপাদান জমা হয়ে থাকে। তাই সহজে অসুস্থ হতে না চাইলে মাংস খাওয়ার সময় ঝোল পরিহার করে চলাই ভালো।
কম তেল :
যত কম তেল খাবেন তত সুস্থ থাকবেন। এমনটাই বলে থাকেন পুষ্টি বিশারদরা। গরু কিংবা খাসি ভুনা খেতে চাইলে প্রচুর তেল দিতে হয়। তাই এই ধরনের খাবার এড়িয়ে চলুন। চাইলে হালকা তেলে রান্না করার কো রেসিপি দেখতে পারেন। বিশেষ করে হালকা তেলে ভেজে নেওয়া মাংস খেতে পারেন স্বাস্থ্য ঝুঁকি এড়াতে।
সেদ্ধ করুন রান্নার আগে :
মাংসের মধ্যে থাকা চর্বি দূর করতে না পারলে ব্যবহার করতে পারেন সহজ একটি পদ্ধতি। প্রথমে মাংস গরম পানিতে চুবিয়ে সেদ্ধ করে নিন। দেখবেন ধীরে ধীরে চর্বি গলে যাচ্ছে পানিতে। এরপর ছেঁকে নিয়ে রান্না করুন মনের মতো করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D