৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, জুন ১১, ২০১৯
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম দফায় করা আবেদনের ফল প্রকাশিত হয়েছে। শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পাচ্ছেন ভর্তিচ্ছুরা।
এ ধাপে মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের ১১ থেকে ১৮ জুনের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে।
জানা গেছে, এই প্রক্রিয়া সম্পন্ন করতে টেলিটক বা মোবাইল ব্যাংকিং রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে বোর্ডের রেজিস্ট্রেশন বাবদ ১৯৫ টাকা ফি পরিশোধ করতে হবে। এই প্রক্রিয়ায় ভর্তি নিশ্চিত করতে না পারলে মনোনয়ন ও আবেদন বাতিল হয়ে যাবে।
ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন অর রশিদ বলেন, কারো মোবাইলে এসএমএস না গিয়ে থাকলে ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন। মনোনয়নপ্রাপ্ত সব শিক্ষার্থীকে ১৮ জুনের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে।
এদিকে, যেসব শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেননি বা ভর্তি নিশ্চায়ন করবেন না তারা (দ্বিতীয় পর্যায়ে) ১৯ ও ২০ জুন আবেদন করতে পারবেন। দ্বিতীয় পর্যায়ের আবেদনকারীদের মনোনয়ন দেওয়ার আগে প্রথম পর্যায়ে মনোনয়ন নিশ্চায়নকারীদের অটো মাইগ্রেশন হবে। অর্থাৎ প্রথম পর্যায়ে যারা নিশ্চায়ন করেছে তাদের মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে যদি উপরের কলেজে আসন শূন্য থাকে তাহলে স্বয়ংক্রিয়ভাবে (অটো) মাইগ্রেশন হবে।
গত ২৩ মে শেষ দিন পর্যন্ত ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও একটি মাদরাসা বোর্ডের অধীন কলেজগুলোতে ভর্তির জন্য মোট আবেদন করেন প্রায় ১৪ লাখ ভর্তিচ্ছু। এদের মধ্যে অনলাইনে আবেদন করেন ১০ লাখ ৩৯ হাজারের বেশি এবং এসএমএসের মাধ্যমে ৩ লাখ ৬৫ হাজারের বেশি ভর্তিচ্ছু আবেদন করেন। শুধু ঢাকা বোর্ডেই ৩ লাখ ৯৫ হাজারের বেশি ভর্তিচ্ছু একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন।
উল্লেখ্য, আগামী ২১ জুন ২য় পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হবে। ২২ ও ২৩ জুন ২য় পর্যায়ের মনোনয়ন নিশ্চিত করতে হবে। এরপর ২৪ জুন ৩য় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। ২৫ জুন ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। ১ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D