৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, জুন ৫, ২০১৯
৫ জুন ২০১৯, বুধবার : পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে গতকাল মঙ্গলবার রাত ১১টায় আবারো সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বুধবার ঈদ উল ফিতর অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এক সংবাদ সম্মেলনে তিনি চাঁদ দেখার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন। সংবাদ সম্মেলনের আগে বৈঠকে বসেছিলেন জাতীয় চাঁদ দেখা কমিটি।এদিকে একটি বিশ্বস্ত সূত্র রাত ৯টায় নিশ্চিত করেছিল, দিনাজপুরের কাহারোলে চাঁদ দেখা গেছে। আজ বুধবারই ঈদ অনুষ্ঠিত হবে।
অপরদিকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রাত ১১টা ১৩ মিনিটে ব্রিফিংয়ে জানান, দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা গেছে। তাই আজ বুধবার ঈদুল ফিতর পালিত হবে।
গতকাল রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, চাঁদ দেখা কমিটির সভায় রাত ৯টায় ঘোষণা দেয়া পর্যন্ত দেশের আকাশে কোথাও চাঁদ দেখা না গেলেও পরবর্তীতে বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখা যাওয়ার সংবাদ আসতে থাকে।
এর আগে, মাগরিবের নামাজের পর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম।
সভায় চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ৪৭টি কেন্দ্র এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।
এদিকে, সোমবার (৩ জুন) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুর, দিনাজপুর, নারায়ণগঞ্জ, বরগুনা, চাঁদপুর, শরীয়তপুর, কুমিল্লা, ভোলাসহ কয়েকটি জেলার শতাধিক গ্রামে মঙ্গলবারই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D