৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, জুন ২, ২০১৯
শাবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করায় সিলেটস্থ রংপুর বিভাগীয় সমিতির উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম (দিপু) ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন হিসেবে যোগদান করায় সিলেটস্থ রংপুর বিভাগীয় সমিতির উপদেষ্টা প্রফেসর ড. এটিএম মাহবুব ই ইলাহী এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেটস্থ রংপুর বিভাগীয় সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মামুন হাসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
৩১ মে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত রংপুর বিভাগীয় সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তাদের এ সম্মননা জানানো হয়।
সংগঠনের সভাপতি এম এ. সাত্তারের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেটস্থ টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি ডা. নজরুল ইসলাম ভূইয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারি পরিচালক মো. গোলাম সারোয়ার, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন যোগাযোগ প্রকৌশলী নুরে আলম সিদ্দিকী, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের সহকারি প্রফেসর প্রণব কান্তি দেব, সংগঠনের সহ সভাপতি মো. শাহারুল মন্ডল, বেলাল আহমদ, রবিউল ইসলাম, ডা. রাজু আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সহ সভাপতি মো. দুলাল আহমদ, সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, প্রচার সম্পাদক মো. নুরুল ইসলাম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D