১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, মে ৪, ২০১৯
৪ মে ২০১৯, শনিবার : সিলেটে “মানব কল্যান যুব ফোরাম” উত্তর কাজিটুলা, ১৭নং ওয়ার্ডের এর উদ্যােগে গরীব ও অসহায়দের মধ্যে রমজান মাসের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় । গরীব ও অসহায় মানুষের মুখে সামান্য হাসি ফোটানোই এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য।
ভবিষ্যতেও “মানব কল্যান যুব ফোরাম” সিলেটের গরীব ও অসহায় মানুষদের নিয়ে কাজ করতে চায়, তাদের জীবন থেকে দারিদ্রের অন্ধকার দূর করে আলোকিত জীবন গঠনের অংশীদার হতে চায়। এর জন্য প্রয়োজন সকলের সহযোগিতা ও সদিচ্ছা।
মানব কল্যান যুব ফোরাম এর সভাপতি মোঃ আকবর মিয়া’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশরাফ উদ্দিন তামিমের পরিচালনায় আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আফতাব উদ্দিন আহমদ, সাংবাদিক আব্দুল মালিক জাকা, আব্দুল মঈন, আব্দুল কাইয়ুম, ইনাম মাহমুদ, এহিয়া মিয়া, কুতুব উদ্দিন, সাদ উদ্দিন জাবেদ, এ আহাদ এলিছ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের কোষাধ্যক্ষ সাব্বির আহমদ, সদস্য সজীব আহমদ, হাসান আহমদ মাহিন, নাহিন ইবনে, আব্দুল মুমিত শামীম, মোসাদ্দিক,জোনাক, জোহান, রুমন, ইমরান, মুশফিক’সহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী,গন্যম্যান্য ব্যাক্তিবর্গ,সুধিজন উপস্থিত ছিলেন।
এসময় কাউন্সিলর রাশেদ আহমদ ও মুরব্বিয়ানগন মানব কল্যান যুব ফোরামের এরকম উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেন এবং আগামীতে সংগঠনের সকল ভাল কাজে সমর্থন ও পাশে থাকার আশ্বাস দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D