|
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রভাষক ও সহযোগী অধ্যাপক পদে এসব নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১টি বিভাগে প্রভাষক পদে ২২ জন এবং ব্যবসায় প্রশাসন বিভাগে সহযোগী অধ্যাপক পদে একজন নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
প্রভাষক পদে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তিনজন, ব্যবসায় প্রশাসন বিভাগে তিনজন, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে (আইআইসিটি) দুজন, নৃবিজ্ঞান বিভাগে দুজন, পদার্থবিজ্ঞান বিভাগে দুজন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে তিনজন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন, আর্কিটেকচার বিভাগে একজন, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগে দুজন এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগে দুজন নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভাষক পদে আবেদনের শেষ তারিখ ৯ নভেম্বর ২০২৬। আর সহযোগী অধ্যাপক পদে আবেদন করা যাবে ৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ওয়েবসাইট (career.sust.edu) থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ, ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট, সাম্প্রতিক রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি জমা দিতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sust.edu) এবং ক্যারিয়ার ওয়েবসাইটে পাওয়া যাবে। ভুল বা অসম্পূর্ণ তথ্যসংবলিত আবেদন বাতিল হতে পারে। আবেদন জমা দেওয়ার পর নতুন করে কোনো কাগজপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D