|
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৬
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় মানবপাচারের অভিযোগে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানবপাচারকারী চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (২১ অক্টোবর) রাতে দোয়ারাবাজার উপজেলার আরমানছড়া এলাকা থেকে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধীন বাঁশতলা বিওপির টহল দল তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে মো. আমির (২২), যশোরের ঝিকরগাছা উপজেলার লিংকন নগর গ্রামের আবুল হোসেন (৪২) এবং বেনাপোল এলাকার ফাতেমা আক্তার (১৮)।
এ ঘটনায় পালিয়ে যাওয়া দুজন হলেন দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. অনিক মিয়া (২৪) ও নওশা খাঁর ছেলে মো. আলাউদ্দিন (৫৪)।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালের কাছে পৌঁছে দিতেন। বুধবার রাতে তিনি দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে পাঠানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ সময় বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। তবে মানবপাচারকারী চক্রের আরও দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হন।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটক দুই বাংলাদেশি নাগরিকের আত্মীয়-স্বজন ভারতে বসবাস করেন। অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আমিরসহ তাঁদের আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D