১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯
দক্ষিণ সুরমার পশ্চিম বদিকোনা মাঠে ইজতেমার অনুমোদন দেয়নি পুলিশ। আগামী ২৫,২৬ ও ২৭ এপ্রিল এ ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুটি পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে এ স্থানে ইজতেমার অনুমতি দেয়নি প্রশাসন।
তবে ইজতেমার অনুমতি না দিলেও ওই মাঠে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে শবগুজারির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।
বুধবার রাতে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান,শ্রীলংকায় সিরিজ বোমা হামলাসহ সামগ্রিক পরিস্থিতিতে এই মুহূর্তে ইজতেমার অনুমোদন প্রদান করেনি মেট্রোপলিটন পুলিশ। তবে বৃহস্পতিবার রাতে সেখানে শবগুজারির অনুমতি প্রদান করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সেখানে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, আগামী ২৫,২৬ ও ২৭ এপ্রিল দক্ষিণ সুরমার পশ্চিম বদিকোনা মাঠে ইজতেমা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে এক পক্ষ। অপর একটি পক্ষ গত রোববার ইজতেমা বন্ধের দাবিতে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D