১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯
নুসরাত জাহান রাফিকে নির্মমভাবে হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এ মানববন্ধনের আয়োজন করে তারা। একই সাথে আগামীতে এধরনের হত্যাকান্ড বন্ধে কঠোর আইন প্রয়োগের দাবি তুলে তারা।
ফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির গায়ে আগুন দিয়ে হত্যার প্রতিবাদে সরব হয়েছে ইবি’র সাধারণ শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার এই মানববন্ধন করে তারা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ^বিদ্যালয় নারী নির্যাতন ও যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের আহবায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু, সিন্ডিকেট সদস্য ও সাবেক প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর আনিছুর রহমান ও সহকারী প্রক্টর নাছির উদ্দিন আজহারী উপস্থিত ছিলেন। এর আগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শাখা ছাত্রমৈত্রী একই দাবিতে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে যোগ দেয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, শাখা ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন।
মানববন্ধনে প্রফেসর ড. নাসিম বানু বলেন, ‘আমরা নুসরাতের আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা চাই প্রতিটা মেয়েই নুসরাতের মত প্রতিবাদী হোক। কিন্তু তা হতে হবে সম্মিলিত। আজকের এই প্রতিবাদ যেন এখানেই শেষ না হয়। এই প্রতিবাদ যেন দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত চলতে থাকে। সকল শিক্ষার্থীর প্রতি আহবান তারা যেন ঐক্যবদ্ধভাবে এতে মিলিত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D