১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৯
সিলেটের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা এবং সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র যৌথ উদ্যোগে মশা নিধনে দাবিতে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
“মশার উপদ্রবে আমরা নগরবাসী অস্থির, মশা নিধনে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ্য থেকে ঔষধ প্রয়োগ করে আমাদের রাখেন স্বস্থির” এই স্লোগানকে সামনে রেখে
বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবারে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি মেয়রের পক্ষে গ্রহণ করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) বিধায়ক রায় চৌধুরী।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের সময় সিলেট নগরীর প্রায় অর্ধশতাধিক সচেতন নাগরিকবৃন্দ অংশ গ্রহন করেন।
স্মারকলিপি প্রদানকালে বক্তারা বলেন, মশার জ্বালাতন ও উপদ্রব থেকে মহানগরবাসীকে উদ্ধার করে সুস্থ্য ও সুন্দর জীবন অতিবাহিত করতে নগর অভিভাবক হিসাবে দুড় হস্তক্ষেপ প্রয়োজন। সিলেট মহানগরীর মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মাঠ পর্যায়ে বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নগরবাসীকে মশার উপদ্রব ও জ্বালাতন থেকে পরিত্রাণ করা অতিব জরুরী।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য হুমায়ুন রশিদ চৌধুরী, সিলেট কল্যাণ সংস্থার জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান আজিজ, রাজনৈতিক ব্যক্তিত্ব মো. জাফর চৌধুরী, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের সভাপতি রাজিউল ইসলাম তালুকদার রাজু, চরমহলা যুব কল্যাণ সংস্থার সভাপতি মুখতার আহমেদ তালুকদার, নবজাগরণ স্বেচ্ছা সেবা ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ রাসেল, সাধারণ সম্পাদক মো. রমজান আহমদ শাকিল, সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার নেতৃবৃন্দদের পক্ষ থেকে মোহাম্মদ আলী, মো. নিয়াজ কুদ্দুছ খাঁন, বিজিত চন্দ, মো. আব্দুল হান্নান, ফয়সাল আহমদ লস্কর, মো. সুলতান উদ্দিন চৌধুরী, হেলাল আহমদ, আলমগীর রিয়াদ, মো. মকবুল চৌধুরী, আনহার চৌধুরী রাজু, মোহাম্মদ সাজ্জাদ খান, এবাদ উলাহ, মো. জসিম উদ্দিন, মো. ইমাজ উদ্দিন, হাবিবুর রহমান, যুব সংগঠক মো. জাবীর হুসাইন চৌধুরী, মো. রহমান আলী, নাট্যকর্মী হাফিজুর রহমান সায়হান, মো. খালিক নূর, মিলাদ আহমেদ, জয়ন্ত পাল, ইন্দ্রজ্যোতি পাল জীবন, মো. খালিদ খাঁন মাহি, মোহাম্মদ আখলু মিয়া, মো. আবু সাদাত সায়েম চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশেনের বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, ফটো সাংবাদিক মো. শহীদুল ইসলাম সবুজ, সিলেটপ্রেমী নাগরিকদের মধ্যে থেকে মো. আব্দুশ শহীদ,রুপক মিয়া, যুব সংগঠক শাহিদুর রহমান জুনু, পি.কে. দাস মলিক, গোপাল বাবু, শেখ আনিসুর রহমান জয়, মো. আশরাফুল আম্বিয়া, মুহাম্মদ আখতার উদ্দিন রিপন, আবুল হাসান, মারুফ আহমদ, দেবাশীষ সরকার, আহমেদ রুমন ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D