৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯
১৯৭১ সালে ৯ মার্চ মহান মুক্তিযুদ্ধ চলাকালে সিলেট সদর হাসপাতালে (বর্তমান শহীদ শামসুদ্দিন আহমদ) কর্তব্যরত অবস্থায় হানাদার বাহিনীর হাতে প্রাণ হারানো শহীদ ডা. শামসুদ্দিন আহমদ, ডা. শ্যামল কান্তি লালা, নার্স মাহমুদুর রহমান ও অ্যাম্বুলেন্স চালক কোরবান আলীকে স্মরণ করেছেন সিলেটের সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা।
তাদের স্মরণে প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শোকাবহ এই দিবসটি উদযাপন করে নাগরিক মৈত্রী সিলেট। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে শোকর্যালি বের করা হয়। র্যালি শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেটের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শোকর্যালিতে শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালিতে উপস্থিত ছিলেন- সিলেটের সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মো. আরশ আলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সমাজসেবী ডা. নাজরা চৌধুরী, শহীদ ডা. শামসুদ্দিন আহমদের ভাগ্নি ফরিদা নাসরিন, কিডনী ফাউন্ডেশনের মেডিকেল অফিসার ডা. গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট মামুন রশীদ, ইমজা সিলেটের সাবেক সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন মন্জু, সফটওয়্যার প্রকৌশলী মিসবাহ উদ্দিন, মদন মোহন কলেজের প্রভাষক রাজিব চৌধুরী, অ্যাডভোকেট আব্দুর রহমান সেলিম, নিয়ামুল ওয়াহাব চৌধুরী, কিডনী ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা মুহিবুর রহমান রাসেল, ব্যবস্থাপক আতিকুর রহমান প্রমুখ।
শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবদনের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ‘নাগরিক মৈত্রী’ সিলেটের আহবায়ক অ্যাডভোকেট সময় বিজয় সী শেখর। তিনি বলেন, ‘পাকিস্তানি বাহিনী যুদ্ধের নীতি লঙ্ঘন করে ১৯৭১ সালের ৯ এপ্রিল সিলেট সদর হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের ওপর গুলি চালায়। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক শামসুদ্দিন আহমদ ও ডা. শ্যামল কান্তি লালা এবং তাদের কয়েকজন সহকর্মী প্রাণ হারান। ঘৃণ্য এ হত্যাকা-ের ৪৮ বছর পূর্ণ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দেশমাতৃকার জন্য জীবন বলি দেওয়া এসব বীর শহীদদের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি।’
জাতির ওই সূর্যসন্তানদেরকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের দাবি জানিয়ে সমর বিজয় সী শেখর বলেন, ‘নিজেদের দায়মুক্তির জন্য আমাদের উচিত শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। আশা করি স্বাধীনতার সপক্ষের এ সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D