১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৯
সিলেটের জৈন্তাপুর সীমান্তে সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে ভারত থেকে পাচার করে আনা ২০টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (৭ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টায় জৈন্তাপুর সীমান্তের ১২৯৪ এলাকার ২এস পিলার দিয়ে চেরাকারবারীরা ভারতীয় গরু প্রবেশের খবর পেয়ে ১৯ বিজিবির স্পেশাল টিমের সদস্য ইকবাল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২০টি গরু আটক করে জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পে নিয়ে আসে। তবে এসময় চোরাকারবারী দলের সদস্যরা স্পেশাল টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
১৯ বিজিবি’র স্পোশাল টিমের সদস্য ইকবাল হোসেন গরু আটকের বিষয় নিশ্চিত করে বলেন সীমান্তবর্তী এলাকা হওয়ার সুবাধে জৈন্তাপুরের বিভিন্ন পথ দিয়ে বাংলাদেশে ভারতীয় গরু প্রবেশ করছে। আমরাও বসে নেই, অভিযান পরিচালনা করছি। তিনি চোরাকারবার বন্ধ করতে ও দেশ রক্ষায় তাদের পাশাপাশি সচেতন এলাকাবাসী বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার আশা ব্যক্ত করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D