১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৯
৫ এপ্রিল ২০১৯, শুক্রবার : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২৬৫ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সিলেটের পাঁচ নেত্রী স্থান পেয়েছেন।
তারা হলেন- সহ-সভাপতি পদে সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক ভিপি সামিয়া চৌধুরী ও নারীনেত্রী পাপিয়া চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে সিলেট ল’কলেজের সাবেক ভিপি ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এড. রোকশানা বেগম শাহনাজ, সহ সাংগঠনিক সম্পাদক পদে সাবেক কাউন্সিলর আমেনা বেগম রুমি এবং সদস্য হয়েছেন সাবেক কাউন্সিলর সালেহা কবীর শেপি।
এর আগে গত ৩ এপ্রিল বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে আফরোজা আব্বাস সভাপতি ও সুলতানা আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন।
এদিকে কেন্দ্রীয় মহিলা দলের কমিটিতে স্থান পাওয়ায় সিলেটের ৫ নেত্রীকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D