জকিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা’সহ দুই মাদক বিক্রেতাকে র‍্যাব আটক করেছে

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৯

জকিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা’সহ দুই মাদক বিক্রেতাকে র‍্যাব আটক করেছে

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জের পীরনগর এলাকা থেকে ১৮৫০পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত দু’জন হচ্ছে- পীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে নাজিম উদ্দিন নাজির (৪৪) ও আকাশ মল্লিক গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল কবির (৪৫)। অভিযানকালে ইব্রাহিম আলী বংশু (৪৫) নামের অপর মাদক বিক্রেতা পালিয়ে যায়।

র‌্যাব-০৯ এর মিডিয়া অফিসার মেজর মো. নূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পলাতক ব্যক্তিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সংঙ্ঘবদ্ধ ভাবে দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবাসহ তাদেরকে সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট