১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৯
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্দুল কুদ্দছ বলেছেন, শিক্ষার্থীদের কল্যানে গতানুগতিক চিন্তা চেতনার বাইরে যারা কাজ করেন তাদেরকে স্বাগত জানানো উচিত। কারণ যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় অতীতের পথে হাটলে চলবেনা। একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের মাধ্যমে নতুন চিন্তা নিয়ে এগুতে হবে। সরকারও সে রকম নতুন কর্মসূচি ও চিন্তা নিয়ে এগুচ্ছে। যার ফলে শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন এসেছে। বিশেষ করে মফস্বল এলাকায় সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলোকেও কাজ করা উচিত। সে ক্ষেত্রে সাউথ ওয়েস্ট এর কার্যক্রম প্রশংসার দাবী রাখে।
বৃহস্পতিবার বিকেলে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি দিগেন্দ্র কুমার তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষার্থী প্রমি দস্তিদার, বর্ণা সূত্র ধর এবং শাহরিয়ার হোসেন মাহিন’র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি আরো বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানে আজকে যারা শিক্ষার্থী, তোমরা আগামী দিনে এদেশের কর্ণধার হবে। এখানের শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী করে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে, সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষক মন্ডলী ও অভিভাবক বৃন্দকে আন্তরিকভাবে মনোনীবেশ করার পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে সাউথ ওয়েস্ট ওয়েল ফেয়ার ট্রাষ্ট’র চেয়ারম্যান, নাছিম হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে সাবেক উপ-পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা, অধ্যক্ষ আই এইচ টি সিলেট’র অধ্যক্ষ ডা: মো: নাসির উদ্দিন ভূইয়া, শাহিন মিয়া তালুকদার, ট্রাষ্ট’র পরিচালক মিছবাহুজ্জামান শিলু, রুহুল আমিন তালুকদার, এনামুল হক, নির্মলেন্দু দস্তিদার, রাজ উদ্দিন, আবুল হোসেন, আব্দুল লতিফ, মুহিতুজ্জামান তালুকদার, কয়েছ মিয়া, মোয়াজ্জেম হোসেন, স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মাহমুদ আলী, শিক্ষক ওবায়দুল হক আশফাক,শিক্ষার্থী নিশাত ফাবিহা তাবাস্সুম।
অন্যান্যদের মধ্যে শিক্ষক আবুল হাসান, শ্যামলী চক্রবর্তী, আল-আমিন, মাও: রেজাউর রহমান, রেজাউল হোসেন, এনামুল কবির, ইমরান হোসেন, সৌরভ সরকার, ঝলক তালুকদার, শহিদুল ইসলাম, জাকির হোসেন, মিজানুর রহমান শান্ত, আব্দুস সালাম, আবু তাহের লায়েক, নুরুজ্জামান, শিক্ষিকা নাজমিন বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, শিক্ষার্থী আবু-হুয়াইফা ফরহাদ, গীতা পাঠ করেন, শিক্ষার্থী প্রিয়ন্তী পুরকায়স্থ।
পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে বিদ্যালয় প্রাঙ্গনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D