এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট, আটকা পড়েছে অনেকেই, উদ্ধার কাজে নৌবাহিনী

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৯

এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট, আটকা পড়েছে অনেকেই, উদ্ধার কাজে নৌবাহিনী

রাজধানীর বনানী এফ আর টাওয়া‌রে ভয়াবহ অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সা‌র্ভি‌সের ১৭টি ইউ‌নিট। বৃহস্প‌তিবার বেলা ১২টা ৫০মি‌নি‌টে এ অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে। আগুন ছড়িয়েছে পাশের ভবনেও। কাঁচ ভেঙে অনেকেই নিচে নামার চেষ্টা করছে। লাফিয়ে পড়ে অনেকেই আহত হয়েছেন। উদ্ধার কাজে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী।

ফায়ার সার্ভি‌সের ক‌ন্ট্রোল রুম থে‌কে জানা‌নো হয়, ১২তলা বি‌শিষ্ট টাওয়া‌রের ৯ তলায় আগুন লে‌গে‌ছে। ফায়ার সা‌র্ভি‌সের সদস্যরা আগুন নিয়ন্ত্র‌ণে কাজ কর‌ছে।

বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় যান চলাচল বন্ধ। উপরে যারা অবস্থান কররছে তাদের লাফ না দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।