২৫ মার্চ আন্তর্জাতিক গনহত্যা দিবস ঘোষনা করা হোক :  মানবাধিকার সংগঠক জিল্লুর রহমান

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০১৯

২৫ মার্চ আন্তর্জাতিক গনহত্যা দিবস ঘোষনা করা হোক :  মানবাধিকার সংগঠক জিল্লুর রহমান

সিলেট সংবাদ ডেস্ক : সাংবাদিক, মাতৃভাষা গবেষক, মানবাধিকার ও পরিবেশবিদ মোঃ জিল্লুর রহমান জিলু সিলেট সংবাদ পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে বলেন, ২৫ মার্চ বাঙালীর জন্য এক বিভীষিকাময় রাত ছিলো।পাকিস্তানী হানানদার বাহিনী ঘুমন্ত বাঙালির উপর নির্বিচারে হত্যা চালিয়েছিল। এটা ছিল বিশ্ব সভ্যতার কাছে এক কলংকজনক জঘন্যতম গণহত্যার সূচনা মাত্র। তাই এই দিনটিকে আন্তর্জাতিক গনহত্যা দিবস ঘোষনা করা বিশ্বনেতৃবৃন্দের দায়িত্ব বলে মনে করি। জিল্লুর রহমান আরো বলেন মধ্যরাতে বর্বর পাকিস্তানী হানানদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে কাপুরুষের মত তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকসা অনুযায়ী বাঙালীদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্য সারাদেশে নিরস্ত্র বাঙালীদের ওপর ঝাঁপি পড়ে। এই গনহত্যা পৃথিবীর নিষ্ঠুরতম ইতিহাসের মধ্যে একটি গণহত্যা। মাত্র ৯ মাসে ৩০ লাখ মানুষ নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। চার দশকের বেশি সময়ের আগে সারাবিশ্বের সম্মুখে সংঘটিত এই গণহত্যা আজও বিশ্বের ইতিহাসে স্থান পায়নি। পায়নি তার স্বীকৃতি। আন্তর্জাতিক মহলে এত বড় হত্যাকা-অনুচ্চারিতই থেকে গেল। তাই বিশ্বের বুকে পরবর্তী সময়ে যেন কোনো শাসক গোষ্ঠী এমন গণহত্যার সাহস না পায়, সে জন্য ২৫ মার্চ দিনটির আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া জরুরি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট