১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র ঘোরি ওয়াসিম আব্বাসকে (২১) ধাক্কা দিয়ে ফেলে বাসচাপায় হত্যার ঘটনার দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ে কোন ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিকেলে হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট থেকে টিএসসি পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধনে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে শনিবার (২৩ মার্চ) বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুরে বাকবিতণ্ডার জেরে ঘোরী ওয়াসিম আব্বাসকে বাসচাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠে। নিহত ওয়াসিম হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার রুদ্রগ্রাম এলাকার ঘোরী মাহবুবের ছেলে।
তিনি সিকৃবি’র মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন রাত সাড়ে ১১টার চালক জুয়েল আহমদ ও রাত ২টার দিকে সহকারী মাসুককে পৃথক স্থান থেকে আটক করা হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে অভিযুক্ত চালক, হেলপার ও সুপারভাইজার সেবুল কে আসামী করে ৩০২ এর ৩৪ ধারায় মৌলভিবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-২২, বাদী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মৃত্যুঞ্জয় কুন্ড।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D