ওয়াসিম হত্যার প্রতিবাদে উত্তাল সিকৃবি

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৯

ওয়াসিম হত্যার প্রতিবাদে উত্তাল সিকৃবি

বাস চাপায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ ওয়াসিম আফনান (২২)-এর মৃত্যুর ঘটনায় ক্লাস বর্জন ও শোক দিবস পালন করছে সিকৃবি শিক্ষার্থীরা।

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে ভিসি ভবনের সামনে জড়ো হয়। পরে সেখান থেকে মিছিল সহকারে তারা নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। সেখানে তারা সড়ক অবরোধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। শিক্ষার্থীদের অবরোধে চৌহাট্টার চার দিকে শত শত গাড়ী আটকা পড়েছে। দীর্ঘ যানজটে আটকা পড়েছেন হাজারো পথচারী।

‘দূর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড’, ‘ওয়াসিম হত্যার বিচার চাই’, ‘আমার ভাই মরলো কেনো, বিচার চাই, নিরাপদ সড়ক চাই’ এরকম আরো অজস্র স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে নগরীর চৌহাট্টাস্থ রাজপথ।

এসময় শিক্ষার্থীরা ওয়াসিমের হত্যার প্রতিবাদে বাস চালক ও হেল্পারকে আটক করে দ্রুততম সময়ের মধ্যে আটক করে ফাসি কার্যকর, ঘাতক ‘উদার’ পরিবহন বাসের রুট পারমিট বাতিল, লাইসেন্স বাতিলসহ, নিরাপদ সড়কের দাবীতে তারা কোন ফিটনেসবিহীন গাড়ী রাস্তায় চলতে পারবে না বলে হুশিয়ারী দেন।

এদিকে, কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। দুপুর ১২টায় তারা মানববন্ধন কর্মসূচি শুরু করেন বলে জানিয়েছেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এসিস্ট্যান্ট ডিরেক্টর খলিলুর রহমান ফয়সাল।

উল্লেখ্য, শনিবার বিকেল ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের মৌলভীবাজারের শেরপুরে সিকৃবি শিক্ষার্থী ওয়াসিম আফনানকে উদার পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ভ-১৪-১২৮০) চাপা দিলে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। এসময় বাসটির চালক জুয়েল আহমদ হেল্পারকে নিয়ে পালিয়েছিলেন। তবে রাতেই ঘাতক বাস চালক জুয়েল আহমদ ও হেলপার মাসুক আলীকে আটক করেছে পুলিশ। এর আগে সিলেটের ওসমানীনগর থেকে বাসটি জব্দ করা হয়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট