|
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৯
সিলেট সংবাদ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এম.এ খান ফাউন্ডেশন ইউ.কে আয়োজিত ৪র্থ প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ লাভ করে। তাই সামাজিক সংগঠনের পাশাপাশি সমাজের শিক্ষানুরাগী ব্যক্তিদের এ ধরনের বৃত্তি পরীক্ষার উদ্যোগ নিলে আমাদের শিক্ষার্থীরা আরো মেধাবী হবে।
বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল মান্নান খানের সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ আব্দুস শহিদ খান, প্রভাষক মিসেস তানিয়া আক্তার ও প্রভাষক মোঃ হুমায়ুন কবির এর যৌথ উপস্থানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিংবডির সভাপতি সাহাব উদ্দিন আহমদ, সমাজসেবক ইঞ্জিনিয়ার আশফাক আহমদ, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাঈল উদ্দিন খান, সহকারী প্রধান শিক্ষক ছলমান আহমদ চৌধুরী, সমাজকর্মী আব্দুল আলিম লোদী, সমাজসেবক আব্দুল আহাদ বারি, একুশে টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিপুল চক্রবর্তী। বক্তব্য রাখেন আবুল হোসেন, জুবের আহমদ চৌধুরী, কামরুল হাসান, স্বর্ণালী সাহিত্য পর্ষদ সিলেটের সভাপতি কবি নূরুদ্দীন রাসেল, খান পরিবারের সদস্য মিসেস ফাতেমা খান ও এহসান চৌধুরী প্রমুখ। এছাড়াও ফাউন্ডেশন ও কলেজ গভর্ণিংবডির সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এম.এ খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক মোঃ আব্দুর রহমান খান সুজা। শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী জামিলা আক্তার। জাতীয় সংগীত পরিবেশন করেন স্কুল ও কলেজের সাংস্কৃতিক দলের শিক্ষার্থীবৃন্দ।
গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত মোট ৫০ জন শিক্ষার্থীর মধ্যে নগদ টাকা, সার্টিফিকেট, ক্রেস্ট, সম্মাননা স্মারক ও মেডেল বিতরণ করা হয়।
বৃত্তি পরীক্ষায় ভাল ফলাফলের জন্য প্রাথমিক পর্যায়ে হাজী জসির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র পর্যায়ে সরকারি এমসি একাডেমী স্কুল এন্ড কলেজকে সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার দেওয়া হয়।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন কলেজের শিক্ষার্থী সেলিনা আক্তার বিউটি সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
২০১৯ইং সনের বৃত্তি পরীক্ষায় বিয়ানীবাজার উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ গ্রহণ করতে পারবে। একই সাথে পুরস্কারের টাকার পরিমাণ বৃদ্ধি ও বৃত্তির ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে পুরস্কার বিতরণ করার ঘোষণা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান সুজা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D